লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোর-৪: পাইকপাড়া কেন্দ্রে ভোট দিলেন অধ্যাপক গোলাম রসুল; জয়ের ব্যাপারে আশাবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। আজ বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

সকালের শুরুতেই অধ্যাপক গোলাম রসুল তাঁর সমর্থকদের নিয়ে পাইকপাড়া কেন্দ্রে পৌঁছান। সাধারণ ভোটারদের সারিতে দাঁড়িয়ে তিনি নিজের ভোট প্রদান করেন। ভোটদান শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি এই মাটির সন্তান। এলাকার প্রতিটি মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। 

আজ পাইকপাড়া কেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকায় যে গণজোয়ার দেখছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছে, এটাই গণতন্ত্রের বিজয়।"এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়। যদি ভোটাররা শেষ পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে দাড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।"

সরেজমিনে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

যশোর-৪ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অধ্যাপক গোলাম রসুল চষে বেড়িয়েছেন নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লা। তাঁর অনুসারীদের দাবি, উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোটাররা এবার দাড়িপাল্লা প্রতীককেই বেছে নেবেন।

অন্যদিকে, বাঘারপাড়া ও অভয়নগরের অন্যান্য কেন্দ্র থেকেও ভোটারদের সরব উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।তবে আপাতত পাইকপাড়া তথা পুরো বাঘারপাড়ায় বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ।

আরও খবর