শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

বয়সকে তুড়ি মেরে কেন্দ্রে ১২০ বছরের সরণা: 'ভোট তো আমানত, ফেলে রাখি কেমনে?'

দৃষ্টি ঝাপসা হয়েছে অনেক আগেই, লাঠি ছাড়া চলাফেরাও দায়। কিন্তু যখনই কানে এলো ভোটের খবর, নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলেন না ১২০ বছর বয়সী সরণা বেগম। যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের এই বৃদ্ধা প্রমাণ করে দিলেন— শরীরের শক্তি কমলেও নাগরিক কর্তব্যের তেজ এতটুকুও কমেনি।

বৃহস্পতিবার সকালে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো স্থানীয় জামজামি ভোটকেন্দ্র। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে, লাঠিতে ভর দিয়ে আর স্বজনদের কাঁধে হাত রেখে কেন্দ্রে হাজির হন শতবর্ষী এই নারী। তাঁকে দেখে কেন্দ্রে উপস্থিত তরুণ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সবিস্ময়ে তাকিয়ে থাকেন।পরিবারের সদস্যরা জানান, সরণা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। তবে ভোটের দিন সকালেই তিনি কেন্দ্রে যাওয়ার জেদ ধরেন। তাঁর সোজাসাপ্টা কথা— "ভোট দেওয়া কেবল অধিকার না, এটা একটা পবিত্র আমানত। শরীর চলে না তো কী হইছে, আমানত তো ফেরত দিয়ে আসতে হবে।"

সাধারণত ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখে অনেক তরুণ ভোটারও বিমুখ হন, সেখানে ১২০ বছর বয়সী সরণার এই উপস্থিতি এলাকার সচেতন মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সরণা বেগম কেবল একজন ভোটার নন, তিনি এই সময়ের তরুণ প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা।ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও অন্যান্য ভোটাররা তাঁর এই উদ্দীপনাকে স্যালুট জানিয়েছেন। তাঁদের মতে, সরণা বেগমের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, গণতন্ত্রের শেকড় এই দেশে কতটা গভীরে।


আরও খবর