জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক

ভোটের ময়দানে লড়াই ছিল তপ্ত, স্লোজান ছিল ভিন্ন ভিন্ন। কিন্তু ব্যালট যুদ্ধের ধুলোবালি উড়তেই দেখা গেল এক ভিন্ন ছবি। যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমাণ করলেন, রাজনীতি মানেই শত্রুতা নয়, বরং জনকল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে চলার এক যৌথ প্ল্যাটফর্ম।নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন তাঁর চারজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। এই সৌজন্য সাক্ষাৎ ও ফোনালাপকে যশোরের রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন 'সুস্থ রাজনীতির এক নতুন মাইলফলক' হিসেবে।

অমিত প্রথমে নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলে সৌজন্যের সূচনা করেন। এরপর তিনি পর্যায়ক্রমে যোগাযোগ করেন: মুহাম্মদ শোয়াইব হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নিজামুদ্দিন অমিত (জাগপা), মো. রাশেদ খান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) ফোনালাপগুলোতে কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং স্থান পেয়েছে যশোরের মানুষের উন্নয়ন ভাবনা। প্রতিটি প্রতীকের প্রার্থীরাই এই বিষয়ে একমত হয়েছেন যে— "পথ ও মত যার যার, যশোর সবার।"

অনিন্দ্য ইসলাম অমিতের এই উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা একে অপরকে গঠনমূলক পরামর্শ প্রদান এবং ব্যক্তিগত সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। "গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। প্রতিহিংসামুক্ত রাজনীতিই পারে একটি আধুনিক ও বাসযোগ্য যশোর উপহার দিতে।— অনিন্দ্য ইসলাম অমিত, নবনির্বাচিত সংসদ সদস্য।সাধারণ ভোটাররা বলছেন, সচরাচর বিজয়ী প্রার্থীরা পরাজিতদের এড়িয়ে চলেন বা দমন-পীড়নের নীতি নেন। সেখানে অমিতের এই ‘আউট অব দ্য বক্স’ পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই উদ্যোগ প্রশংসায় ভাসছে।

আরও খবর