জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে শাহেদ হাসান (২৫) নামে এক যুবককে চলন্ত ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক দুর্বৃত্ত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাজরাখানা পালবাড়ি মোড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।আহত শাহেদ হাসান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহেদ হাসান চৌগাছা বাজার থেকে কাজ শেষে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাজরাখানা পালবাড়ি এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের আনিস (৩০) ভ্যানটির গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আনিস ধারালো চাকু দিয়ে শাহেদের ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করতে থাকে। শাহেদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলায় শাহেদের উরুতে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভিকটিমের পরিবার অভিযুক্ত আনিসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আরও খবর