আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

সাবেক স্ত্রীর বিয়ে মানতে না পেরে বর্তমান স্বামীকে হাতুড়িপেটা

যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ প্রতিহিংসার চিত্র ফুটে উঠেছে। দ্বিতীয় বিয়ে করার ‘অপরাধে’ এক বাস সুপারভাইজারকে প্রকাশ্য দিবালোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে তার স্ত্রীর সাবেক স্বামী।

আক্রান্ত যুবকের নাম আব্দুল্লাহ (২৫), যিনি মাগুরার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। পেশায় তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ সম্প্রতি একটি বিয়ে করেন। কিন্তু এই বিয়েটি মেনে নিতে পারেননি তার স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭)। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই হামলার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

সকাল তখন আনুমানিক ১০টা ৩০ মিনিট। প্রতিদিনের মতোই কর্মস্থল খাজুরা বাসস্ট্যান্ডে ব্যস্ত ছিলেন আব্দুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান: আব্দুল্লাহ যখন একা দাঁড়িয়ে ছিলেন, তখন ঘাতক মুজাহিদ হঠাৎ তার সামনে হাজির হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুজাহিদ তার সাথে থাকা হাতুড়ি দিয়ে আব্দুল্লাহর মাথায় লক্ষ্য করে আঘাত করতে শুরু করেন। অতর্কিত এই হামলায় আব্দুল্লাহর মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা ও তার সহকর্মীরা দ্রুত এগিয়ে আসেন। তাকে উদ্ধার করে অনতিবিলম্বে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত মুজাহিদ এলাকা ছেড়ে পালিয়ে যান। যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। হামলাকারীকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

আরও খবর