লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বাঘারপাড়ায় বেপরোয়া গতির বলি পথচারী: ঘাতক বাইকের ধাক্কায় হাসপাতালে লড়ছেন মোস্তফা

যশোরের বাঘারপাড়া উপজেলায় আঞ্চলিক সড়কে আবারো ঝরল রক্ত। এবার বেপরোয়া গতির এক অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সীমাখালি-পুলেরহাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মোস্তফা বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া গ্রামের আলতাফ খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় স্বজনরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোস্তফার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে দিনের আলোতে জনবহুল এই সড়কে মোটরসাইকেলের এমন বেপরোয়া গতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরও খবর