ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

জামালপুর-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক

জামালপুর-২ ইসলামপুর আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসএম আব্দুল হালিমসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রেই হেরেছে ধানেরশীষ প্রতীক! এনিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানাবিধ আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের বাসিন্দা উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি ইসলামপুর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। তবে মনোনয়নের দাবিতে তিনি শেষ মূহুর্ত পর্যন্ত অনড় ছিলেন। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর তাঁকে এলাকায় দেখা যায়নি। তাঁর বাড়ি সংলগ্ন বলিয়াদহ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ওই উচ্চ ভোটকেন্দ্রে ৩৫৬৮ জন ভোটারের মধ্যে ২০২৫ জন ভোট প্রদান করেন। এতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৭২ এবং ধানের শীষ প্রতীকে পড়েছে মাত্র ৬৩৪ ভোট। 

এ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম ফরহাদ খান। তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়নের বাসিন্দা। এ ইউনিয়নে ১২৩৮৯ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৬৩৭০ জন। এতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়ে ৩৬৫৯টি এবং ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ২৬২৬টি। এতে চারটি ভোটকেন্দ্রে তিনিটিতেই জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক।

উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় নুরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসাকেন্দ্রের ভোটার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। ওই কেন্দ্রে ৪৪০৭ জন ভোটারের মধ্যে ২৫৬০ জন ভোট প্রদান করেন। ২১ জনের ভোট বাতিল ঘোষণা করা হয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৭৩ এবং ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২৪৮টি।

কুলকান্দী হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসাকেন্দ্রের ভোটার কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম। ওই কেন্দ্রে ২৯৩৭ জন ভোটারের মধ্যে ১৫০২ জন ভোট প্রদান করেন। ২০ জনের ভোট বাতিল ঘোষণা করা হয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৫৯ এবং ধানের শীষ প্রতীকে পড়েছে মাত্র ৪৯৭ ভোট। 

প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট কম পড়ার বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু আজকের পত্রিকাকে বলেন, 'জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছামিউল হক ফারুকী চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা। একারণেই চিনাডুলী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট বেশি পড়েছে। এ ছাড়া কুলকান্দী ইউনিয়নে দলীয় কোন্দলসহ সাংগঠনিক দুর্বলতার কারণে কুলকান্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের ভোট কম হয়েছে।'

উল্লেখ্য, ৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী হাতপাখা প্রতীকের পেয়েছেন ১ হাজর ৬৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৬৯ ভোট। এ উপজেলার ২ লাখ ৮২ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৭.১৯ শতাংশ। 

আরও খবর