কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বিকেল ৪টা ২৮ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে যশোর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও মেধাবী তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নাম।

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক বলিষ্ঠ মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি চমক সৃষ্টি করেছিলেন। বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তার এই রাজনৈতিক উত্থানকে যশোরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।

রাজনীতির মাঠে তুখোড় এই নেতা ব্যক্তিগত জীবনে অত্যন্ত উচ্চশিক্ষিত। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করার পর:ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।তার এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মন্ত্রিসভায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের ধারণা।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিতের পাশাপাশি আরও শপথ নিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওবায়েদ, ইশরাক হোসেন ও নুরুল হক নুরের মতো আলোচিত মুখগুলো। মোট ২৪ জন প্রতিমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রীর সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভাকে ‘তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

অমিতের প্রতিমন্ত্রী হওয়ার খবর পৌঁছানোর পর থেকেই যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, তরিকুল ইসলাম যেভাবে যশোরকে উন্নয়নের মডেলে পরিণত করেছিলেন, অনিন্দ্য ইসলাম অমিতও সেই ধারাবাহিকতা বজায় রেখে যশোরের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ ঘন্টা ৩৫ মিনিট আগে