লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বঙ্গোপসাগর থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎বঙ্গোপসাগরের পৃথক দুটি স্থান থেকে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবন পূর্ব বন বিভাগ-এর শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম।

‎এর আগে সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানান, রাতের আঁধারে অজ্ঞাত পরিচয়ের বনদস্যুরা দুবলারের নারিকেলবাড়ীয়া চরসংলগ্ন সাগরে মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালায়। এ সময় ৮টি ট্রলার থেকে ৮ জন জেলেকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃতদের সবার বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়।

‎এ ছাড়া একই রাতে দুবলাচর সংলগ্ন আমবাড়ীয়ার খাড়ি এলাকায় আরেকটি জেলে বহরে হামলা চালায় ‘সুমন-জাহাঙ্গীর বাহিনী’ নামে পরিচিত বনদস্যু দল। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রের মুখে সেখান থেকে আরও ১২ জন জেলেকে অপহরণ করা হয়। তাদের বাড়ি পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।

‎জেলেদের দাবি, বর্তমানে অন্তত চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও সাগর এলাকায় সক্রিয় রয়েছে। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দস্যু দমন করা না গেলে অনেকে পেশা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন বলে জানান সংশ্লিষ্টরা।

‎শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর