সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ জন নবীন চিকিৎসক যোগদান করেছেন। নতুন এই চিকিৎসকদের সবাই গলাচিপার সন্তান হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকারী চিকিৎসকরা হলেন— ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা. ইমরান হাসান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. সাবিকুন নাহার লিজা, ডা. শর্মিলি হোসেন দোলন, ডা. মিমি দাস এবং ডা. জান্নাতুন নাঈম তানহা। জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিজ এলাকার সন্তানরা চিকিৎসক হিসেবে যোগদান করায় তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস। হাসপাতাল সূত্রে জানা যায়, নবীন চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে করে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে। উপজেলার সচেতন মহল মনে করছেন, স্থানীয় চিকিৎসকদের এই সম্মিলিত যোগদান গলাচিপার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আরও নিশ্চিত করবে।
আরও খবর