লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৪ দোকানিকে জরিমানা *পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত* নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা




সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। 


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মাদরা ও কাকডাঙ্গা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় শাড়ি এবং ঔষধ আটক করেছে।


সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার তেতুলতলা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।


এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার গেড়াখালি হতে ১ লাখ ০১ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।


বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Tag
আরও খবর