শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা মো. রফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন আনুষ্ঠানিকভাবে রফিকুল ইসলামের হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক ব্যাগ খাদ্যসামগ্রীও প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন। আর্থিক সংকটের কারণে তিনি একটি হুইলচেয়ার কিনতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরে তাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
রফিকুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় আছি। টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারিনি। অনেকের কাছে গিয়েও তেমন সহযোগিতা পাইনি। আজ ইউএনও স্যার হুইলচেয়ার ও খাবার দিয়েছেন। আমি ও আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ।”
ইউএনও মো. আল আমীন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে