লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৪ দোকানিকে জরিমানা *পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত* নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, সদস্যরা দুর্নীতি সম্পর্কে জানতে ও বলতে পারবে, দুর্নীতির কারণ সম্পর্কে জানতে পারবে, দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারবে, দূর্নীতি প্রতিরোধের কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, দুর্নীতি কী? দুর্নীতির শ্রেণী বিভাগ, দুর্নীতির কারণসমূহ দুর্নীতির ক্ষেত্রসমূহ কী কী? দুর্নীতির ঝুঁকিসমূহ, দুর্নীতির প্রধান সমস্যা দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি প্রতিরোধে শ্লোগানসমূহ দুর্নীতি বিরোধী ফোকাল পার্সনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণার্থীদের কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়। উক্ত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম। সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক অমিতা সাংমা। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ২০ জন ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করে।

Tag
আরও খবর