তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়া উপজেলার এক কলোনিতে  হঠাৎ করেই নেমে আসে চাঞ্চল্য ও উৎকণ্ঠার ছায়া। সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ ও সেনাবাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় তবলা বাদক নুরুল আমিন দীর্ঘদিন ধরে লোহাগাড়া মা মনি হাসপাতালের পেছনে রফিকের কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে ওঠেন। তার স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসজাত ১২ বছর বয়সী এক কন্যাও একই পরিবারের সঙ্গে বসবাস করত।


অভিযোগ অনুযায়ী,  ১৮ ফেব্রুয়ারি বুধবার অভিযুক্তের স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে  হাসপাতালে যায়৷ আর কিশোরী মেয়েকে বাড়ীতে রেখে যায়।  সেই সুযোগে লম্পট নুরুল আমিন সৎ পিতা অসহায় কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে। হাসপাতাল থেকে দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তের স্ত্রী ঘরে আপত্তিকর একটি পরিস্থিতি দেখতে পান। তিনি তার মেয়েকে অভয় দিয়ে বিষয়টি জানতে চাইলে মেয়েটি তার সৎ পিতা কর্তৃক ধর্ষিত হওয়ার বিষটি তার মাকে জানান।বিষয়টি জানতে  পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আগে তাকে গণধোলাই দেয় বলে স্থানীয়রা জানান।


পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় স্থানীয়রা লোহাগাড়া সেনা ক্যাম্পে খবর দেন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে লোহাগাড়া থানায় সোপর্দ করে।


এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


স্থানীয়দের দাবি, নুরুল আমিন দীর্ঘ সময় ধরে মায়ানমার থেকে এসে লোহাগাড়ায় বিভিন্ন জায়গায়  বসবাস করে আসছেন। যদিও তার পরিবার নিজেদের কক্সবাজারের বাসিন্দা বলে পরিচয় দিয়ে আসছিলেন। 


ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সতর্কতা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অভিযুক্ত আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।


আরও খবর