চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

চাঁদাবাজির দ্বন্দ্বে মনিরামপুরে রানা প্রতাপ হত্যা: শুটার হৃদয়সহ গ্রেপ্তার ৪

যশোরের মনিরামপুরে আলোচিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডের জট খুলেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই হত্যাকাণ্ডের মূল শুটার মাহামুদ হাসান হৃদয়সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাহামুদ হাসান হৃদয় অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। আটক অপরজন শামীম, যিনি ঘটনার দিন নিহতের অবস্থান শনাক্ত করতে ‘লাইনম্যান’ হিসেবে কাজ করেছিলেন।পুলিশি তদন্তে উঠে এসেছে, নিহত রানা প্রতাপ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হলেও ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র নেতা শিপন আহমেদ মুন্নার নাম ব্যবহার করে বিভিন্ন ঘের ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতেন। এই বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। মূলত নিজের সংগঠনের নাম ব্যবহার করে অন্য কারও চাঁদাবাজি মেনে নিতে না পেরে শিপন আহমেদ মুন্না তাকে হত্যার পরিকল্পনা করেন।

তদন্ত অনুযায়ী, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে রানা প্রতাপের অবস্থান নিশ্চিত করতে হৃদয় প্রথমে শামীম ও সেলিমকে পাঠান। অবস্থান নিশ্চিত হওয়ার পর হৃদয়, রাজীব মোল্লা ও সূর্য একটি পালসার মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। তারা রানার সঙ্গে কথা বলার একপর্যায়ে আচমকা গুলি চালান। মৃত্যু নিশ্চিত করতে পিস্তলের গুলির পাশাপাশি চাকু দিয়ে তার গলা কাটা হয়।ঘটনার পর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান তদন্তভার গ্রহণ করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে বাগেরহাট থেকে সাদ্দাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল থেকে রাজীব মোল্লাকে আটক করা হয়, যার কাছ থেকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। রাজীব ইতিপূর্বে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বর্তমানে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শিপন আহমেদ মুন্না ও সহযোগী সূর্যকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে আইনের আওতায় আনা হয়েছে।

আরও খবর