বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ

সিন্ডিকেট এবং দুর্নীতি মুক্ত স্বাস্থ্যখাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, “মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে—এমন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের রয়েছে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মনোহরদী-তে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে গিয়ে এবং রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন সেখানে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও তিনি ব্যক্ত করেন।

স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শুক্রবার সকালে তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

এসময় তিনি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, হাসপাতালগুলোর অবকাঠামো সম্প্রসারণ এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর







6a00a84d23bbb-100526094621.webp
একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

২১ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে