ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন






আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। 


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, "মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে বছরে একদিন শ্রদ্ধা নিবেদনের মধ্যই  দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সারাবছরই সচেষ্ট থাকতে হবে।"



এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।



Tag
আরও খবর