সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

পত্নীতলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের নিয়ে এসআই এল বেসরকারি সংস্থার মাতৃভাষা দিবস পালিত।

নওগাঁ পত্নীতলা উপজেলায় এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমার ভাষা আমার পরিচয় এই স্লোগানে চাঁদপুকুর সেন্ট পলস জুনিয়র হাইস্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনভর পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরীর পারে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, ছাড়া, নিজেদের ভাষায় দেশাত্মবোধক গান চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা করানো হয় এবং প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও বিলুপ্তপ্রায় ভাষা নিয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাথিয়াস হেমরম বলেন আমরা প্রতিনিয়ত হারিয়ে যাওয়া ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছি এবং পিছিয়ে পড়া আদিবাসীদের জীবন ও মান উন্নয়ন, দরিদ্র ক্ষুধা এবং স্বাস্থ্য সচেতন নিয়ে কাজ করছি। আমরা আমাদের ধরনের উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাব আগামীতেও। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ফা: বাবলু কোড়াইয়া , প্রধান শিক্ষিকা সিস্টার শোভা দাস , এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরয়িা সুপারভাইজার মি.মাথিয়াস হেমরম ও পবিত্র কুমার মালী প্রমুখ । এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ জেলা শাখার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে ফোনে জানান "২১শে ফেব্রুয়ারি আমাদের শুধু ভাষার লড়াই শেখায় না, নিজের পরিচয়কে রক্ষা করতেও উদ্বুদ্ধ করে। আমরা চাই আমাদের শিশুরা যেন প্রাথমিকে নিজেদের মাতৃভাষায় শিক্ষা লাভের পূর্ণ সুযোগ পায়।"
Tag
আরও খবর