হাসপাতালের ভর্তি রোগীদের মাঝে দুধ বিতরণ করেন এমপি হাজী মুজিব
বিপুল ভোটে জয়ী হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান, গ্রহণের পর নিজ জেলা মৌলভীবাজার ফিরে রাজনৈতিক আনুষ্ঠানিকতার পর প্রথম কর্মসূচি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছে তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগীদের মধ্যে এক প্যাকেট করে গরুর দুধ বিতরণ করেন।
এরপর দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসক-জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনাগত সমস্যা উঠে আসে।
হাসপাতাল পরিদর্শন শেষে নবনির্বচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, মানুষের ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য হয়েছি। উপজেলাবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। হাসপাতালে এসে দেখলাম কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। চিকিৎসক ও নার্স বৃদ্ধি, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতালে আসার আগে আমার পথসভা ছিল। জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।
সংসদ সদস্যের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রমের দিকনির্দেশনা দিচ্ছে।
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৬ ঘন্টা ৯ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে