চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতীতে নদ-নদী ও পাহাড়ের খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নদ-নদী, খাল, পাহাড় ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। প্রশাসনের তৎপর অভিযানে বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।


স্থানীয়ভাবে জানা যায়, সবুজ অরণ্য ও লাল পাহাড়বেষ্টিত ঝিনাইগাতীর নদ-নদীগুলো দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, অবাধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।


অভিযানকালে রাতভর তৎপরতা চালিয়ে পারভেজ নামে একজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। প্রশাসনের ধারণা, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যারা শ্রমিকদের মাধ্যমে দূর থেকে এ কার্যক্রম পরিচালনা করছে।


উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী, খাল ও পাহাড়ি ছড়ার অস্তিত্ব এখন মারাত্মক হুমকির পথে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

Tag
আরও খবর