চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ভোররাতের অভিযানে ভেস্তে গেল কোটি টাকার স্বর্ণ পাচার পরিকল্পনা

যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় বিজিবির এক ঝটিকা অভিযানে ধরা পড়েছে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক পাচারকারী। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পরিচালিত এই অভিযানে পাচারকারীর প্যান্টের পকেটে কৌশলে লুকিয়ে রাখা ৫৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারের জন্য এসব স্বর্ণ ঢাকার ধোলাইপাড় থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নেওয়ার পরিকল্পনা ছিল। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।পাচারকারীরা স্ক্যানিং এড়াতে প্যান্টের পকেটে বিশেষভাবে মোড়ানো অবস্থায় বারগুলো বহন করছিল।আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। তাকে নিয়মিত মামলায় যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির কড়া নজরদারিতে বড় অংকের এই স্বর্ণের চালানটি পাচারের আগেই জব্দ করা সম্ভব হলো।

আরও খবর