লাখাইয়ে উম্মে সালমা তানিশা বৃত্তি পেয়েছে।
লাখাই উপজেলার ২নং মুড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ হামরুল ইসলাম ও তামান্না সুলতানা পপি এর একমাত্র কন্যা উম্মে সালমা তানিশা
ফুলবাড়িয়া মুজিবিয়া ইসলামিয়া মাদরাসা থেকে ইবতেদায়ী ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ইংরেজি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।উম্মে সালমার তানিশা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। উম্মে সালমা তানিশা বলে, আমার এ কৃতিত্ব জন্য আমার আম্মু আব্বু ও সকল শিক্ষকদের প্রতি চির কৃতজ্ঞ। আমি সকলের নিকট দোয়া প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে আলোকিত মানুষ করে বাবা মায়ের সুনাম বয়ে আনতে পারি।