লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

ঝিনাইগাতীর লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত কয়েকজন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে লয়খা গ্রামে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূর হানিফ ও আব্দুল করিম গংদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের প্রেক্ষিতে নূর হানিফ আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করলে ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়।


স্থানীয় সূত্র জানায়, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক ওই জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে এলাকার ইউপি সদস্য ইউসুফ আলী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার ও আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।


পুলিশ ঘটনাস্থল ত্যাগের পর বিবাদী পক্ষের আব্দুল করিম ও তার লোকজন লাঠিসোঠা নিয়ে ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।


স্থানীয়রা দ্রুত আহত ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সংঘর্ষে কয়েকজন নারীসহ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর