সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

ঈশ্বরগঞ্জে একই স্কুলের ৬ জন বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান


ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন। মানবসেবার শপথ নিয়ে তারা এখন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পথচলা শুরু করেছেন।

একই স্কুল থেকে একসঙ্গে ছয়জনের এই বিরল সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা। বিদ্যালয় প্রাঙ্গণে যেন উৎসবের আবহ। সবার মুখে গর্ব আর প্রেরণার গল্প।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজনই এসএসসি ২০১৪ ব্যাচের। ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাস। এ ছাড়া ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার, ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. আনোয়ার রহমান ইমনও একই সাফল্যের অংশীদার।

ডা. আনিসুর রহমান রিয়াদ, বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। গৌরীপুরের পুম্বাইল গ্রামের সন্তান রিয়াদ জানান, স্কুলজীবন শেষ হওয়ার আগেই বাবার আকস্মিক মৃত্যু তার জীবনে বড় ধাক্কা আসে।তিনি বলেন, স্কুলের পাঠ চুকানোর আগেই বাবাকে হারিয়েছিলাম। সেই থেকে প্রতিটি দিন ছিল তাঁর স্বপ্নপূরণের সংগ্রাম। আজ বিসিএস ক্যাডার হওয়া সেই দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমেরই ফসল।অনুজদের উদ্দেশে তার পরামর্শ। পড়াশোনার কোনো বিকল্প নেই। ডা. অনন্যা সরকার বর্তমানে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। তিনি উপজেলার মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রাণী পালের কন্যা। ডা. অনন্যা বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে সরাসরি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো। নিজ উপজেলার মানুষের সেবা করতে পারাটা এক অন্যরকম তৃপ্তি।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডা. নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল), ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) এবং ডা. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন।তাদের এই অর্জনে পরিবারের সদস্য, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ায় আমি গর্বিত। তারা কর্মজীবনে আরও সফল হোক।


Tag
আরও খবর