চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন ইউএনও

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ন্যায্যমূল্যে ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি উপজেলা সদর বাজারের মেসার্স জুঁথী স্টোরের প্রোপাইটর শফিকুল ডিলার কর্তৃক টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের সময় উপস্থিত থেকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। 


এ সময় তিনি বিক্রয় ব্যবস্থাপনা, পণ্যের মূল্যতালিকা, সরবরাহ পরিস্থিতি এবং উপকারভোগীদের উপস্থিতি পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।


পরিদর্শনকালে ইউএনও মো. আল-আমীন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাতে প্রকৃত উপকারভোগীরা সঠিকভাবে পণ্য পান, সে বিষয়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। 


পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

Tag
আরও খবর