চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরে পৃথক ঘটনায় অস্ত্রসহ যুবক আটক ও বিএনপি কার্যালয়ের সামনে ককটেল উদ্ধার

যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভয়নগরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা এবং বাঘারপাড়ায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক মেহেদী উপজেলার বুইকারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে সজল (২৭) নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, একই রাতে পৌনে ১০টার দিকে বাঘারপাড়া পৌর এলাকায় টিএস আয়ুবের বাসায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি জব্দ করে।বাঘারপাড়া থানার এসআই (নি.) মো. ওলিয়ার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুটি অবিস্ফোরিত ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর