পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

কান্দাহারের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমান, তোখাম সীমান্তে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-02-2026 05:22:25 pm

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার প্রধান সীমান্ত পারাপার পয়েন্ট তোখাম সীমান্ত পারাপারের কাছে নতুন করে গোলাগুলি ও শেলবর্ষণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে আফগান পাশ থেকে শেলের শব্দ শোনা যায়।

পাকিস্তান দাবি করেছে যে, তাদের সর্বশেষ সামরিক অভিযানে ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে কাবুলকে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সশস্ত্র বাহিনীর যেকোনো ‘আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেওয়ার’ সক্ষমতা রয়েছে।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা করে বলছেন যে, আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এটি এখন দুই পক্ষের মধ্যে একটি উন্মুক্ত যুদ্ধ।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালালে পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর কয়েক ঘণ্টা আগেই আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালিয়েছিল। 

২০২৫ সালের অক্টোবরে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার পর আফগানিস্তান ও পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। তার আগে তাদের মধ্যকার ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) বিতর্কিত সীমান্ত জুড়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রাণঘাতী সংঘর্ষ চলেছিল। সেই যুদ্ধবিরতি মূলত বজায় থাকলেও মাঝে মাঝে তা লঙ্ঘিত হয়েছে। তবে সাম্প্রতিক এই সংঘাত প্রতিবেশীদের মধ্যে উত্তেজনাকে পুনরায় উসকে দিয়েছে।

শরণার্থী শিবিরে মর্টার হামলার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

আফগানিস্তানের তোখামের কাছে ওমারি শরণার্থী শিবিরে রাতভর মর্টার হামলার পর আতঙ্কজনক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেখানে আশ্রয় নেওয়া প্রত্যাবর্তনকারীরা। ৬৫ বছর বয়সী গান্ডার খান এএফপি-কে বলেন, 'শিশু, নারী ও বৃদ্ধরা ছোটাছুটি করছিল। আমি রক্ত দেখেছি, দুই-তিনজন শিশু এবং দুই-তিনজন নারী আহত হয়েছেন।'

আরেকজন প্রত্যাবর্তনকারী জানান, আতঙ্কে শিশুরা নিখোঁজ হয়ে গেছে। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, কেউ কেউ তাদের কাগজপত্র ফেলে পালিয়ে গেছে। তারা তাদের টাকা বা পাওয়া সাহায্যটুকুও সঙ্গে নেওয়ার সুযোগ পায়নি। ভয়ের কারণে সবাই পালিয়ে গেছে।'

তোখামের কাছে শরণার্থী শিবিরে ইসলামাবাদের মর্টার হামলা, আহত ৭

এএফপি-র বরাত দিয়ে নানগারহারের এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান থেকে ফিরে আসা আফগানদের জন্য তৈরি তোখাম সীমান্তের ওমারি ক্যাম্পে গত রাতে একটি মর্টার শেল আঘাত হেনেছে।

নানগারহারের তথ্য প্রধান কুরেশি বদলুন বলেন, 'দুর্ভাগ্যবশত আমাদের সাতজন শরণার্থী আহত হয়েছেন এবং একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। সীমান্ত জুড়ে পাকিস্তানি বাহিনী এবং তালেবান নিরাপত্তা কর্মীদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই ঘটনা ঘটল।

উভয় পক্ষের ক্ষয়ক্ষতির দাবি

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের মতে, লড়াইয়ে ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০-র বেশি আহত হয়েছেন। তবে তালেবান সরকার জানিয়েছে যে, তাদের ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তালেবান উল্টো দাবি করেছে যে, তারা ৫৫ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং দুটি সামরিক ঘাঁটি ও ১৯টি পোস্ট দখল করেছে। পাকিস্তান অবশ্য জানিয়েছে যে, চলমান এই আন্তঃসীমান্ত সংঘর্ষে তাদের দুইজন সদস্য নিহত হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, এএফপি

Tag
আরও খবর