চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

প্রতিমন্ত্রীর গাড়িবহর প্রধানমন্ত্রীর গাড়িবহরের চেয়ে কয়েক গুণ বেশি !

দেশের অর্থ বাঁচাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এর মধ্যে প্রটোকলে গাড়ির সংখ্যা কমানো অন্যতম। সরকারি নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৪টি গাড়ি থাকার কথা থাকলেও সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৪টি গাড়ি নিয়ে চলাচল করছেন। তবে বিপরীত চিত্র দেখেছে জামালপুরবাসী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ডজনখানেক গাড়ি জামালপুরে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।


এ সময় প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ওয়েজ বোর্ড, সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলা হয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন বিভ্রান্তিকর খবর প্রকাশ করবেন না। আসুন আমরা সকলে মিলে দেশটা গড়ার কাজে অংশ নিই। প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, প্রত্যেকটি জায়গা নষ্ট হয়েছে, প্রত্যেক জায়গা দুর্নীতিতে সয়লাব হয়েছে—ইতোমধ্যে বিস্তর দুর্নীতি হয়েছে। সেই ক্ষতি পূরণ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিএনপি কোষাধ্যক্ষ ও প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলার বিষয়ে আপত্তি নেই। কিন্তু ইয়েলো জার্নালিজম যেন না হয়। এতে দেশের, এলাকার ও মানুষের ক্ষতি হয়।

জামালপুরের ডিসি মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে বিশাল গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁর গাড়িবহরে দুটি পুলিশের পিকআপ ভ্যান ছাড়াও হাফডজনের বেশি গাড়ি ছিলো। যেটা প্রধানমন্ত্রীর যাতায়াত কার্যক্রমের বিপরীত বলে গণ্য। এনিয়ে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। 


আরও খবর