আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বশেমুরবিপ্রবি'তে সরস্বতী পূজা উদযাপন


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এবং মার্কেটিং, সমাজবিজ্ঞান, কৃষি ও মনোবিজ্ঞান বিভাগের নিজ উদ্যােগে পূজা ও বন্দনা শুরু হয়। পূজা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণের করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্রী সমীর চন্দ্র রায় এবং মন্দির কমিটির সভাপতি রসায়ন বিভাগের প্রফেসর শ্রী পার্থ সারথী রায়ের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী ড.নিশীত কুমার, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শ্রী তাপস বালা, আইন বিভাগের প্রভাষক শ্রী চয়ন চাকী, বাংলা বিভাগের প্রভাষক তন্বী সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।


উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন আগামী বছর থেকে সব বিভাগের নিজ উদ্যােগে মাঠে বড় আকারে সরস্বতী পূজো পালন করা হবে, এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সার্বিক সাহায্য সহোযোগিতা প্রদান করা হবে।সবশেষে  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পূজোর কার্যক্রম।


আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৭ ঘন্টা ২৭ মিনিট আগে