সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 02-03-2026 09:58:45 am

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি। রোববার ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুব মন্ত্রণালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই মন্ত্রণালয়ের পথচলা শুরু হয়েছিল। যুব উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কার ও একুশে পদকের মতো সম্মাননা প্রবর্তনের মাধ্যমে তিনি তরুণদের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে যে দূরদর্শী পরিকল্পনা নিয়েছিলেন, তা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।


বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থাকে বেগবান করে প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে।


তিনি আরও বলেন, বর্তমান বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় তৃতীয় একটি ভাষা শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম অধিদপ্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে সরকারের এই লক্ষ্যসমূহ তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়

Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে