বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

যশোরে হোটেলের কক্ষ ভেঙে মিটফোর্ডের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: রহস্য বাড়াচ্ছে মোবাইলের ‘ফ্লাইট মোড

যশোর শহরের মসজিদ লেনের ‘প্রিন্স আবাসিক হোটেল’ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার সামাদ বাবুর্চির ছেলে এবং ঢাকার মিটফোর্ড এলাকার ‘শামীম প্লাস্টিক হাউজ’-এর মালিক।হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ৩ মার্চ হারুন অর রশিদ ওই রুমে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে স্বাভাবিক দেখা গেলেও বৃহস্পতিবার চেকআউটের সময় ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো উত্তর না পেয়ে হোটেল কর্মচারী আব্দুল আওয়াল পুলিশে খবর দেন। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি রহস্যজনক তথ্য পেয়েছে। উদ্ধারের সময় নিহতের মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোড’ করা ছিল, যার ফলে দীর্ঘসময় তার পরিবার যোগাযোগ করতে ব্যর্থ হয়। পুলিশ ফ্লাইট মোড বন্ধ করার পরপরই তার জামাতা আসাদুজ্জামানের ফোন আসে এবং তখনই পরিবার মৃত্যুর খবরটি জানতে পারে।যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, "মরদেহ উদ্ধারের সময় কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। তার মোবাইলে ফ্লাইট মোড অন থাকায় স্বজনরা যোগাযোগ করতে পারছিলেন না।"কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ থেকে স্বজনরা পৌঁছালে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আরও খবর