তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়া–সাতকানিয়ায় বেপরোয়া সিএনজি অটোরিকশা: আতঙ্কে যাত্রীরা, দুর্ঘটনার শঙ্কা প্রতিনিয়ত।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ লোহাগাড়া–সাতকানিয়া সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলোর বেপরোয়া গতি এখন সাধারণ মানুষের জন্য এক নীরব আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। যাত্রী তোলার প্রতিযোগিতা, দ্রুতগতির দৌড় আর নিয়মের তোয়াক্কা না করে গাড়ি চালানো সব মিলিয়ে প্রতিদিনই এই সড়কে সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, যাত্রী ওঠানামার সময়টুকুও যেন চালকদের কাছে ধৈর্যের বিষয় নয়। মুহূর্তেই গাড়ি ছুটিয়ে দেওয়ার প্রবণতা তাদের মধ্যে লক্ষ করা যায়। যাত্রীরা নিরাপত্তার কথা ভেবে গাড়ি আস্তে চালাতে বললেও অনেক চালক তা উপেক্ষা করেন। বরং কখনো কখনো যাত্রীদের কথায় বিরক্ত হয়ে আরও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে শুরু করেন।

এভাবে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কখনো আহত হচ্ছেন যাত্রী, কখনো পথচারী।  আবার কখনো একটি পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জনকে। কত যে প্রাণ ঝরে গেছে এই বেপরোয়া গতির বলি হয়ে। তার সঠিক হিসাব যেন কারও কাছে নেই।

স্থানীয় বাসিন্দাদের মতে, লোহাগাড়া–সাতকানিয়া সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের পথ। স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী সকলেই এই সড়কের উপর নির্ভরশীল। কিন্তু কিছু সিএনজি চালকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রতিদিনই তাদের মনে কাজ করে এক অজানা ভয়।

সচেতন মহল মনে করেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। নিয়ম ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নির্দিষ্ট গতিসীমা নিশ্চিত করা এবং চালকদের সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

সাধারণ মানুষের প্রত্যাশা। অবহেলা আর বেপরোয়া গতির লাগাম টেনে ধরে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। কারণ প্রতিটি প্রাণ অমূল্য, আর একটি অসাবধানী মুহূর্তই কেড়ে নিতে পারে কারও পুরো জীবনের স্বপ্ন।



Tag
আরও খবর