চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

অভয়নগরে পিস্তলসহ ধরা খেল ৩ দুষ্কৃতকারী, পুড়ল মোটরসাইকেল

সাধারণ মানুষের সতর্কতা আর সাহসিকতার কাছে পরাস্ত হলো সশস্ত্র দুষ্কৃতকারীরা। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গভীর রাতে একটি নাইন এমএম (9mm) পিস্তলসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজনার একপর্যায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত তখন আনুমানিক সাড়ে ১২টা। গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারায় ছিলেন গোপীনাথপুরবাসী। হঠাৎ নড়াইলের পেরোলী সীমান্ত হয়ে একটি মোটরসাইকেলে দুই যুবককে ধুলগ্রামের দিক থেকে সন্দেহজনকভাবে আসতে দেখা যায়। পাহারারত গ্রামবাসী তাদের গতিরোধ করলে যুবকরা মারমুখী হয়ে ওঠে এবং ভয় দেখাতে অস্ত্র উঁচিয়ে ধরে।

অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রামবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে স্থানীয়রা একত্র হয়ে ধাওয়া দিয়ে মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫) নামে দুই যুবককে জাপটে ধরে ফেলেন। এ সময় তাদের সহযোগী রবিউল মোল্লা (২২) তাদের পক্ষে কথা বলতে এলে জনতা তাকেও আটক করে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং দুষ্কৃতকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে জনরোষ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত রিয়াজ সরদারের কাছ থেকে একটি ম্যাগাজিনবিহীন নাইন এমএম (9mm) পিস্তল উদ্ধার করা হয়।গণপিটুনিতে আহত তিনজনকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আরও খবর