সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল



 ঃ আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০ টায় আশাশুনি মহিলা কলেজ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, আশাশুনি সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, মাওঃ নুরুল আবসার মুর্তাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবুল হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ জুবায়েরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এমপি মুহাদ্দিস রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, ইসলামের ৫টি স্তম্ভ বা খুঁটি রয়েছে; কালেমায়ে শাহাদাৎ, নামাজ কায়েম, যাকাত আদায়, রমজানে রোজা রাখা ও হজ্ব সম্পাদন করা। শুধু খুঁটি বা স্তম্ভে হবেনা, ছাদ, বেড়া, দরজা, জানালা লাগবে। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। তিনি বিভিন্ন হাদীছ ও কোরআনের উদ্ধৃতি সহকারে বলেন, নামাজ রোজা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। যাকাতের গুরুত্ব অত্যাধিক। যে যাকাত আদায় করেনা, তার নামাজ-রোজা কবুল হয়না। যে যাকাত স্বীকার করে কিন্তু আদায় করেনা সে ফাসেক। যারা সম্পদ সঞ্চয় করে তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদের উপর কঠিন শাস্তি রয়েছে। সম্পদের হিসাব করে যাকাত আদায় না করলে সম্পদ বিষধর সাপ হয়ে দংশন করবে। উৎপাদিত ফসলের ওশর আদায় করতে হবে। যাকাত রাষ্ট্রের কাছে দিতে হয়, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না হওয়ায় ব্যক্তিগত ভাবে আদায় করতে হয়। তিনি পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে সকলের প্রতি আহবান জানান।

Tag
আরও খবর