চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেরপুরে তেলের পাম্পে মোবাইল কোর্টের অভিযান

শেরপুর সদর উপজেলার তিনটি তেলের পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সংশ্লিষ্ট পাম্পগুলোর রেজিস্টার পরীক্ষা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়। তবে পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম পরিলক্ষিত না হওয়ায় কোনো পাম্পকে জরিমানা করা হয়নি।


এ সময় পাম্প মালিকদের সতর্ক করে দেওয়া হয়, যাতে কোনোভাবেই তেল মজুদ রাখা, গ্রাহকদের তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করা কিংবা কৃত্রিম সংকট তৈরির মতো অসদুপায় অবলম্বন না করা হয়। একই সঙ্গে উপস্থিত গ্রাহকদেরও প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় করে অননুমোদিতভাবে মজুদ না করার জন্য উৎসাহ দেওয়া হয়।


জেলা প্রশাসন জানায়, সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহে অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দেওয়ায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থ সুরক্ষা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Tag
আরও খবর