দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বাগআঁচড়া বাজারে নকল চিনিগুড়া চালে ছয়লাপ,ক্রেতারা ঠকছেন

বাগআঁচড়া বাজারে নকল চিনিগুড়া চালে ছয়লাপ,ক্রেতারা ঠকছেন মহিউদ্দীন বাপ্পী, বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে দেদারছে বিক্রি হচ্ছে দেশের নামি-দামি ব্র্যান্ডের নকল চিনিগুড়া চাল। কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার থেকে নিম্ন মানের খোলা চালের বস্তা কিনে সেগুলো নামি-দামি ব্র্যান্ডের নামে মোড়কজাত করছে। সেগুলো আবার নিজেরাই বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করছে। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল নাকি আসল। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের চিনি পট্টিতে মেসার্স আরিফ স্টোরে সরেজমিনে মোড়ক জাত করে বিক্রির সত্যতা পাওয়া যায়। শরিফ নামে এক ক্রেতা এক কেজি মোড়কজাত পোলাওয়ের চাল ক্রয় করেন বাজারের আরিফ স্টোর থেকে। দোকানদার আরিফ হোসেন ‘চাঁষী ভাই’ সুগন্ধি চিনিগুঁড়া নামে একটি চালের প্যাকেট ধরিয়ে দেন। দাম রাখা হয় ১৭০ টাকা। ‘চাষী ভাই’ চালের প্যাকেটটি দেখতে হুবুহু স্কয়ার কোম্পানির ‘চাষী’র মতো। প্যাকেটটি হুবুহু স্কয়ার কোম্পানির মতো’। দেখে বোঝার উপায় নেই ‘চাষী’-কে নকল করা হয়েছে। পরে সে বিষয়টি সাংবাদিকদের জানালে খোঁজ নিয়ে জানা যায়, বাগআঁচড়া বাজারের চিনি পট্টিতে সবগুলো মুদি দোকানেই ‘চাষী ভাই’ নামের এই চাল বিক্রি করা হয়। এসব দোকানে প্যাকেটজাত চালের মধ্যে শুধু ‘চাষী ভাই’ নামের এই চালই রয়েছে। সরেজমিনে চিনি পট্টিতে গিয়ে দেখা যায়, মেসার্স আরিফ স্টোর এর মালিক আরিফ বস্তা থেকে চাল নিয়ে হুবুহু স্কয়ার কোম্পানির চাষী ভাই চিনিগুড়া চালের প্যাকেটজাত করছে।সাথে সাথে বিষটি ক্যামেরবন্ধী করা হলে আরিফ স্বীকার করে সে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করছে।এ সে সময় ক্ষমা চেয়ে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করে। এদিকে একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছেন,বাগআঁচড়া বাজারের ওই চিনি পট্টিটি এখন ইন্ডিয়া পট্টি নামে পরিচিত।যেখানে একশত ভাগ ভোগ্যপণ্যের মধ্যে নব্বই ভাগ ইন্ডিয়া থেকে চোরাই পথে এনে বিক্রি করা হয়।আর এই অবৈধ কর্মকান্ডের সেল্টার দাতা শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান সহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গ।সাপ্তাহিক টাকার বিনিময়ে প্রতারক দোকানদারদের শেল্টার দেন ওই মশিয়ার রহমান ও তার সাঙ্গপাঙ্গরা বলে জানিয়েছেন সুত্রটি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান,অনুমতি বিহীন কেউ যদি খোলা চাল মোড়ক জাত করে বিক্রি করে তা অপরাধ।এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন কর হবে। জাতীয় ভোক্তা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান,খোলা চাল নামীদামী ব্রান্ডের নামে প্যাকেটজাত করা আইনগত শাস্তিযোগ্য অপরাধ।এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও খবর