চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী-কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ৮ মার্চ রবিবার বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ জামান। অনুষ্ঠানে বন্দভাটপাড়া পদ্ম সিবিও, রামেরকুড়া কাশফুল সিবিও, পানবর সূর্যমুখী সিবিও, গান্ধীগাঁও রাসান সিবিও, বন্দভাটপাড়া আলোর দিশারী কিশোরী সংলাপ ফোরাম, রামেরকুড়া জাগরণী কিশোরী সংলাপ ফোরাম, আহম্মদ নগর সূর্যদীঘল কিশোরী সংলাপ কেন্দ্র, প্রতাবনগর জ্ঞানের আলো কিশোরী সংলাপ কেন্দ্র এবং পানবর রক্তিমসূর্য কিশোরী সংলাপ কেন্দ্রের প্রায় ৩৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা নারী ও কন্যাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের পরিবেশনায় একটি সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা এবং মাঠ সহায়ক লিয়া হাগিদক।

Tag
আরও খবর