যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



 আশাশুনি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়োবে আমীর নুরুল আফছার মুরতাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, বিএনপি নেতা আঃ আলিম, ডাঃ শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব ফেরদাউস হোসেন।
এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, রমজান মাস ধৈর্য্যের মাস, সংযমের মাস, কুরআন নাজিলের মাস। মানব ইতিহাসের শুরু থেকে রোজা ছিল, আজও আছে, সেষ পর্যন্তও থাকবে। আমরা একমাস রোজা রেখে যদি সংযম করতে পারি,  মিথ্যা ত্যাগ করতে পারি, পাপ পরিহার করতে পারি, তাহলে সিয়াম সার্থক হবে। যে রোজা রেখে মিথ্যা, অপকর্ম, চোগলখুরি, অন্যায়-পাপ ছাড়তে না পারে তার রোজা রেখে লাভ নেই। 
ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সংসদীয় আসনের উন্নয়ন ও জনমানুষের কল্যানে কাজ করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি আশাশুনি প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় তালিকা তৈরির জন্য পরামর্শ প্রদান করেন।
Tag
আরও খবর