ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

নতুন নেতা মোজতবাকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি পুতিনের ‘অবিচল’ সমর্থন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-03-2026 08:42:49 pm

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাঝেই ইরানের প্রতি রাশিয়ার ‘অবিচল’ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


সোমবার (৯ মার্চ) তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে পুতিন বলেন, 'ইরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।'


ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ পাওয়ার ঘটনায় পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, ইসরায়েল ইতোমধ্যেই খামেনির উত্তরসূরিকে ‘লক্ষ্যবস্তু’ করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।


এএফপি-র প্রতিবেদন অনুযায়ী পুতিন বলেছেন, রাশিয়া তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে।


মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে পুতিন জানান, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার পিতার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।


মোজতবা খামেনিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, 'এমন এক সময়ে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে, এই উচ্চ পদে আপনার দায়িত্ব পালনের জন্য নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে।'


এর আগে শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য, দেশের রাজনৈতিক ও সামরিক নেতা এবং অসংখ্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।


ক্রেমলিন জানিয়েছে, পুতিন সংঘাত বন্ধে রাশিয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছেন এবং যেকোনো সমস্যা সমাধানে শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন। অন্যদিকে, ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় দেশটির জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশের জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এর আগে সোমবার ইরান দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে পরবর্তী শাসক হিসেবে মনোনীত করেছে। ১৯৬৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণকারী মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছয় সন্তানের একজন।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৭ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩১ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে