“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীবুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা সভায় বক্তব্য রাখেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে