দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান 

 শ্যামনগর (উপজেলা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার(১০ মার্চ) সকালে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে নকশীকাঁথার বাস্তবায়নে বাদাবন সংঘের সহায়তায় দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন,  মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠন, ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, শ্যামনগর সদরের জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

 উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন নিয়ে দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় পাঁচটি সংগঠন নারী-শিশু উন্নয়ন, কৃষি, পরিবেশ-প্রতিবেশ, প্রতিবন্ধীসেবা, সুন্দরবন সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের সফলতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। 

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও নকশীকাঁথার সহ-সভাপতি অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিচালক পাভেল পার্থ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন,সম্মাননাপ্রাপ্ত ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগম প্রমুখ।

ছবি- শ্যামনগরে নারী দিবসে পুরস্কার প্রাপ্ত পাঁচ নারী সংগঠন।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে