খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন




 আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উপলক্ষে র ্যালী, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বারসিক, মুসলিম এইড-ইএসডিও, ন্যাজারিন মিশনসহ বিভিন্ন এনজিও'র সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকান্ড প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পিআইও আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মুসলিম এইড এর কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। সবশেষে মুসলিম এইড-ইএসডিও এর উদ্যোগে দুর্যোগের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ মোঃ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শুভ্রা প্রিয়া বিশ্বাস, তমালিনা বিশ্বান ও জেসমিন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর