শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া ফুটন্ত গোলাপ সংলাপ ফোরামে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন সীডস কর্মসূচির অন্তর্ভুক্তি করন (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৬ শনিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীদের কারিতাস বাংলাদেশ ও স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তি করুন কি, অন্তর্ভুক্তি করনের কারণসমূহ, প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধিতা মোকাবেলায় করণীয়, ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধীতা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাথে যোগাযোগ ও দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সহভাগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অন্তর্ভুক্তি করন, (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার, বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। এ প্রশিক্ষণে ২১ জন ফোকাল পার্সনবৃন্দ অংশ নেন।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে