তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ার প্রখ্যাত ভূমি সার্ভেয়ার ছিদ্দিক আমিনের ইন্তেকাল।

লোহাগাড়ার প্রখ্যাত ভূমি সার্ভেয়ার ছিদ্দিক আমিনের ইন্তেকাল।  

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম


লোহাগাড়া উপজেলার সুপরিচিত ও অভিজ্ঞ ভূমি সার্ভেয়ার ছিদ্দিক আহমদ প্রকাশ ছিদ্দিক আমিন আর নেই। তিনি গতরাত আনুমানিক রাত ৪টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার  মৃত্যুতে লোহাগাড়া উপজেলার সার্ভেয়ার অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে ভূমি সার্ভেয়ার হিসেবে কাজ করে তিনি লোহাগাড়া উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। শুধু লোহাগাড়াই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও তিনি ভূমি পরিমাপের  কাজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী ও স্থানীয় সার্ভেয়ারদের মতে, ছিদ্দিক আমিন ছিলেন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্বশীল একজন ভূমি সার্ভেয়ার। তার কাজের প্রতি আন্তরিকতা এবং মানুষের সাথে সহজ-সরল ও আন্তরিক আচরণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।


সহকর্মীরা জানান, দীর্ঘ কর্মজীবনে তিনি বহু জটিল ভূমি পরিমাপের কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা ও পেশাগত নৈপুণ্য অনেক তরুণ সার্ভেয়ারের জন্য অনুপ্রেরণা হয়ে ছিল। লোহাগাড়ার সার্ভেয়ার অঙ্গনে তিনি ছিলেন এক পরিচিত ও শ্রদ্ধেয় নাম। তার আকস্মিক মৃত্যুতে এই অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ব্যক্তিগত জীবনেও ছিদ্দিক আমিন ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও মিশুক মানুষ। এলাকার সাধারণ মানুষের সাথে তার ছিল আন্তরিক সম্পর্ক। যে কোনো সমস্যায় মানুষ তার  কাছে পরামর্শ চাইতে আসত, আর তিনি আন্তরিকতার সাথে তাদের সহযোগিতা করতেন।


মরহুম ছিদ্দিক আহমদের বাড়ি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ছনগাটিয়া এলাকায়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তার বাড়িতে ছুটে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার ইন্তেকালে পরিবার-পরিজন যেমন একজন অভিভাবক হারাল, তেমনি লোহাগাড়ার সার্ভেয়ার সমাজ হারাল একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁদের মতে, ছিদ্দিক আমিনের সততা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণ মানুষের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। আজ বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



আরও খবর