চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

বক্সীগঞ্জে আদিবাসী কৃষকদের অংশগ্রহণে মোবাইল এগ্রো-ভেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত

জামালপুরের বক্সীগঞ্জ উপজেলায় আদিবাসী প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে মোবাইল এগ্রো-ভেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ ২০২৬ বুধবার কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোর-২ প্রকল্পের সহায়তায় বালুঝুড়ি আদিবাসী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েকটি গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৩৫ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে আলোচনায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বক্সীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিডব্লিউএ বক্সীগঞ্জ থানা শাখার চেয়্যারম্যান মি. বিন্দু সাংমা। সেবা কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনা শেষে কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ১০টি পরিবারের মোট ৩৫টি গরু ও বাছুর এবং ২টি মহিষের জন্য বাদলা রোগ, তরকা রোগ ও লাম্পি স্কিন রোগের টিকা ও ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের মোবাইল এগ্রো-ভেট সেবা কার্যক্রমের মাধ্যমে আদিবাসী প্রান্তিক কৃষকরা গবাদিপশু পালন ও রোগ প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন, যা তাদের পশুপালন কার্যক্রমকে আরও নিরাপদ ও লাভজনক করতে সহায়তা করবে।

Tag
আরও খবর