চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে আনন্দ টিভির সাংবাদিকসহ ৩ জন কারাগারে

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক মারুফুর রহমান ফকিরসহ (৪৭) ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দের পর আমলী আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। মারুফ শহরের নারায়ণপুর মহল্লার বাসিন্দা ও সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার সাথে একই অভিযোগে শহরের নারায়ণপুর এলাকার সুমন কুমার দে’র ছেলে সজীব কুমার দে (২৫) ও সদর উপজেলার বামনেরচর এলাকার খোরশেদ আলমের ছেলে মো. জাহিদুল (২৫) নামে দুজনকে কারাগারে প্রেরণ করা হয়। মারুফ আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের অনলাইন ভার্সনের সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে নানা অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে। আদালতে রয়েছে চাঁদাবাজি, ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা। এসব মামলায় সে হাজতও খেটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শহরের মধ্যশেরী এলাকার সৈয়দ আব্দুল্লাহেল হাদী ও সৈয়দা হেলেনা হাদী দম্পতির বাসার ভেতরের কক্ষে প্রবেশ করে আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান, সজীব কুমার দে ও জাহিদুল। ওইসময় তারা ওই বাসায় অবৈধ মালামাল রয়েছে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে ভিডিও ধারণ করেন এবং সৈয়দা হেলেনা হাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাদের ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ারও ভয় দেখান। পরে হেলেনা হাদী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে মারুফসহ ওই ৩ জনকে আটক করেন এবং চাঁদাবাজির অভিযোগে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। ওই ঘটনায় সাংবাদিক মারুফকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এদিকে ওই ঘটনায় আটক ৩ জন ও নারায়ণপুর এলাকার মৃত লোটন মিয়ার ছেলে মো. তমাল (৩৮)সহ ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন হেলেনা হাদী। মামলায় তাদের বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ারও অভিযোগ করা হয়েছে। তবে তমাল পলাতক রয়েছে। এদিকে সাংবাদিক মারুফের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে ঝিনাইগাতীতে একটি নির্মাণাধীন বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হন তিনি। ওই ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এছাড়া রেজাউল করিম নামে শহরের এক ব্যবসায়ীকে অপহরণের পর নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে তাকে হত্যা করে ফেলে রাখার চাঞ্চল্যকর মামলার সে এজাহারনামীয় আসামি। ইতোপূর্বে সে নিজ এলাকার এক কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে হাজতবাসে ছিল। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, চাঁদাবাজির লিখিত অভিযোগ পেয়ে বুধবার বিকেলে ৩ জনকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের ওই মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর