শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দক্ষতা সহভাগিতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মিস. রবেতা ম্রং। সহায়তা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সালসেং মৃ। প্রশিক্ষণে দুপৃরিয়া, নওকুচি ও ধানশাইল গ্রামের মোট ২০ জন ফোকাল পার্সন অংশগ্রহণ করেন। সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আত্মনির্ভরশীল দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য এ সহভাগিতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামাজিক অংশগ্রহণ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
২ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ২ মিনিট আগে