কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর প্রি-স্কুলে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার আয়োজিত এ প্রশিক্ষণে প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনিটরিং কী, অংশগ্রহণমূলক মনিটরিং কী এবং কীভাবে অংশগ্রহণমূলক মনিটরিং করা যায়, এসব বিষয়ে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি পরিবার উন্নয়ন পরিকল্পনা (এফডিপি) কীভাবে অংশগ্রহণমূলক মনিটরিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এফডিপির মনিটরিং টুলস হিসেবে সবুজ, হলুদ ও লাল রঙের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পূরণ হওয়া স্বপ্নে সবুজ টিপ, চলমান স্বপ্নে হলুদ টিপ এবং পূরণ না হওয়া স্বপ্নে লাল টিপ ব্যবহারের পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়া পাঁচটি এসআরজি পরিকল্পনার অগ্রগতির অংশগ্রহণমূলক মনিটরিং টুলস হিসেবে ‘মুডমিটার’ প্রয়োগ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সবার অংশগ্রহণের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়। প্রশিক্ষণে সার্বিক সহায়তায় ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক লিয়া হাগিদক।
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে