চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সতীঘাটায় আধ্যাত্মিক মহা-মিলন: ৮ দেশের ৭৫ বিদেশিসহ ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর সদর উপজেলার রামনগর এখন ধর্মপ্রাণ মুসল্লিদের এক বিশাল আধ্যাত্মিক জনপদে পরিণত হয়েছে। পবিত্র রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি। যাদের মধ্যে আটটি ভিন্ন দেশের ৭৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

এবারের ইতিকাফে অংশগ্রহণকারী বিদেশি মেহমানরা এসেছেন ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে। মূলত শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার বর্তমান শীর্ষ ব্যক্তিত্ব, দক্ষিণ আফ্রিকার নাগরিক শায়খ ইব্রাহিম আফ্রিকি বর্তমানে যশোরে অবস্থান করায় তাঁর দেশি-বিদেশি অনুসারীরা এখানে সমবেত হয়েছেন।

বিশাল এই জনসমষ্টির ইফতার, রাতের খাবার ও সাহরির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। 'খানকায়ে মাহমুদিয়া'-র তত্ত্বাবধানে একদল সেবক দিনরাত মুসল্লিদের খেদমতে নিয়োজিত আছেন। আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, ২০২৩ সাল থেকে এখানে বৃহৎ পরিসরে ইতিকাফ শুরু হলেও এবারই মুসল্লিদের সংখ্যা ও বৈচিত্র্য রেকর্ড ছাড়িয়েছে।

যশোর শহরের দড়াটানা মসজিদের খতিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমীর মতো বরেণ্য আলেমরাও এবার এখানে সুন্নত ইতিকাফে শরিক হয়েছেন।তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের বড় মারকাজগুলোর ধারাবাহিকতায় এখন যশোরের সতীঘাটা আধ্যাত্মিক সাধনার এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।আশরাফুল মাদারিসের শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ জানান, শায়খ ইব্রাহিম আফ্রিকির সান্নিধ্য পেতেই দেশ-বিদেশের বহু আলেম ও ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে এসেছেন, যা যশোরের ধর্মীয় পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছে।

আরও খবর