তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন শিকল পায়ে প্রেমিকার আগমন! ঠাকুরগাঁওয়ে লাইলি-মজনুর আধুনিক অধ্যায় নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়া সেই মাদকাসক্ত ছেলে 'সিনেমাটিক কায়দায়' গ্রেফতার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা দাবিকৃত টাকা না দেওয়ায় ৪০টি লিচু গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন।

সাংবাদিক ইউনিয়ন (NUJ) নাগেশ্বরীর নতুন কমিটি ঘোষণা

নাগেশ্বরীতে সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন (NUJ)-এর ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) নাগেশ্বরী উপজেলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম সিদ্দিকী (রিমন রেজা) সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি জে কে মিজানুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন-সংগঠনিক সম্পাদক দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি আঃ হাকিম এবং দপ্তর সম্পাদক দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম।

সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি বাবুল জামান।

স্থানীয় সাংবাদিকরা জানান, নবগঠিত এই কমিটি নাগেশ্বরীর সাংবাদিক সমাজকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে। একই সঙ্গে পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag
আরও খবর